সংবাদ সারাদেশ

স্বামীর অ্যাসিডে ঝলসে গেলেন স্ত্রী ও শাশুড়ি

সংবাদ চলমান ডেস্কঃ

কুষ্টিয়ায় স্বামীর  অ্যাসিডে ঝলসে গেলেন স্ত্রী ও শাশুড়ি।

গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, মেয়ে মিনা খাতুনের সাবেক স্বামী রিন্টু আলী এ হামলা চালিয়েছেন।

স্বজনরা জানান, দুই বছর আগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরের রিন্টু আলীর সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী গোলাপনগরের মিনা খাতুনের। বনিবনা না হওয়ায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় মিনাকে উত্ত্যক্ত করছিলেন রিন্টু।

রবিবার সন্ধ্যায় মিনা খাতুনকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করেন তিনি। এতে বাধা দিলে মিনা ও তার মা বেবি খাতুনের ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যান রিন্টু। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

মিনার মা বেবি খাতুন বলেন, আমাকে ও আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রিন্টু। এরপর কী যেন ছুঁড়ে মারে। মুহূর্তেই হাত-পা সব জ্বলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, মা ও মেয়ের শরীরের ৫ শতাংশ ঝলসে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জনিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button