কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফাকে রাজশাহীর সাংবাদিকের অনুদান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহম্মেদ আবুজাফরের দীর্ঘ প্রচেষ্টায় কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে দাঁড়িয়েছে দেশের অগণিত সাংবাদিক।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা সংবাদ চলমানের সম্পাদক ইমদাদুল হক সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসার জন্য সহযোগীতা করেছেন।
মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আহম্মেদ আবুজাফর সংবাদ চলমান কে বলেন, আমাদের পক্ষ থেকেই প্রথমে এই নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানোর উদ্যেগ গ্রহণ করা হয়। শুধু উদ্যেগ নয় আমরা সফলও হয়েছি এবং তার পাশে দাঁড়িয়েছি।
এছাড়াও তিনি দেশের সকল সাংবাদিকদের এই নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে সম্ভব মত সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান জানান। রাজশাহী থেকে এমন মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সংবাদ চলমান ও রাজশাহীর সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


