রাজশাহীর বারোরাস্তার মোড় থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজ থেকে মণি (২২) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর শাহ মখদুম থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে।
নিহত ব্যাক্তির বাড়ি নগরীর হাজরাপুকুর এলাকায়। তিনি ভাড়া বাসায় থাকতেন। রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে তিনি কাজ করতেন। তার লাশ বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের বাস থেকেই উদ্ধার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি। আমরা দুপুরের দিকে গিয়ে শুধুমাত্র তার লাশ উদ্ধার করেছি। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই আমরা লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবো। এরপর আমরা তদন্ত কাজ অব্যাহত রাখবো।
উল্লেখ্য, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





