সংবাদ সারাদেশ

নিজের পোষা প্রাণীকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী

সংবাদ চলমান ডেস্কঃ

মানুষ কতো ত্যাগই না স্বীকার করেন। কখনো কখনো নিজের জীবন পর্যন্ত বিলিয় দেন। এমনই এক কাণ্ড ঘটালেন এক নারী। পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন ওই নারী।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটলো চুয়াডাঙ্গায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে ঘোড়ামারা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা খাতুন উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ওই নারী নিজের পোষা ভেড়া বাঁচাতে গিয়ে খুলনা থেকে চিলাহাটিগামি রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button