বিনোদন

ফুচকা ব্যবসায়ীকে বিয়ে করছেন পড়শি

সংবাদ চলমান ডেস্কঃ

কণ্ঠ শিল্পি পড়শি এবার জানালেন তার বিয়ে নিয়ে পরিকল্পনা এবং পেশায় কেমন পাত্রকে বিয়ে করবেন সেই কথা। ছোটবেলা থেকেই ফুচকা খেতে ভীষণ পচ্ছন্দ করেন পড়শি। তাই তিনি তার মাকে মজার ছলেই বলেছেন ফুচকাওয়ালাকে বিয়ে করবেন! যেন ফুচকা খেতে কোনো সমস্যা না হয়।

ফুচকার প্রতি দূর্বলতা প্রচুর তার। এ বিষয়ে তিনি জানান, ফুচকার লোভ দেখিয়ে যে কেউ তাকে বশ করতে পারে। ফুচকা এতটায় প্রিয় যে যেকেউ যেকোনো সময় ফুচকার কথা বললেই না খাওয়া পর্যন্ত অন্যকিছুতেই মন বসে না তার।

ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়শি। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারিভাবে আয়োজিত ‘কমল কুড়ি’ নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি।

২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ নামক গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন তিনি। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’-এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সঙ্গীত কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি তার একক অ্যালবাম ‘পড়শি’র কাজ শুরু করেন। প্রথম অ্যালবামের পর পড়শির দ্বিতীয় ও তৃতীয় অ্যালমাব প্রকাশ পায়। সিনেমার প্লেব্যাকেও গেয়েছেন তিনি বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button