ভাইস চেয়ারম্যানের উপর হামলাকারী সেই নজরুলের জামিন
স্টাফ রিপোর্টার:
পবা উপজেলা ভাইসচেয়ারম্যান’র উপর হামলাকারী সেই নজরুল আজ সোমবার (২৭ জুলাই) জামিনে ছাড়া পাচ্ছে। এই নিয়ে পবা উপজেলার একাধিক ব্যক্তি সংবাদ চলমান কে বলেন, এই নজরুল সহ মোট ৪ জন আসামি ছিলেন এই মামলায়। মামলা থেকে পূর্বেই ৩ জন আসামি জামিনে মুক্ত হন।
মাত্র দু’সপ্তাহ আগে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান কে প্রকাশ্যে মারধর সহ ছিনতাইয়ের ঘটনা ঘটালো আর মাত্র কয়েক দিনের ব্যবধানে আবার জামিন পেল বিষয়টি রহস্য জনক। বাদীর পরিবারের দাবি এই মামলা নিয়ে একটি পক্ষ ভিন্ন ক্ষাতে নিতে চাইছে।
এই মামলার সন্দেহের তীর পুলিশের দিকেই ছুঁড়ছে বাদীর পরিবার।
তবে কর্নহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, এই মামলার বিষয়ে কোন প্রকার গাফিলতি বা অবহেলা করা হয়নি। তিনি বলেন, আসামীরা আদালত থেকে জামিন নিয়ে আসলে আমাদের কিছুই করার নেই।
উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগমের মামলার বর্তমান অবস্থা ও নারী নির্যাতনের কিছু ধারা বাদ যাওয়ার ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা অসুস্থ রয়েছেন।
ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগমের নিজ এলাকা সহ প্রতিবেশীরা জানান, যারা এই হামলা করেছে তারা এই এলাকার ভয়ংকর প্রকৃতির মানুষ এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। তবে সুশিল সমাজের অনেকেই বলছেন একজন মহিলা জন প্রতিনিধিকে প্রকাশ্যে লাঞ্চিত করে যদি কেউ অল্প সময়ে আইনী বেড়াজাল থেকে সহজে বেরিয়ে আসে তাহলে সাধারন মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে। এই অপরাধীদের কঠোর শাস্তির দাবীও জানান তারা।


