রাজশাহী

সবজিবাহী ট্রাকে মিলল ১০ পিস্তল, আটক ০৩

বগুড়া প্রতিনিধি:

গতকাল বুধবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার ভাগদুবরা এলাকায় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একটি সবজিবাহী ট্রাক তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তলসহ ৩ জনকে আটক করেছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

তাদের মধ্যে একজন অস্ত্র ব্যবসায়ী বলে ধারণা করছে আর্মড পুলিশ। আটকরা হলো, অস্ত্র ব্যবসায়ী ছোটন, ট্রাকচালক কাবিল হোসেন ও হেলপার শোভন। পিস্তল ছাড়াও গুলি ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, তল্লাশির সময় ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পিস্তলগুলোর মধ্যে ৯টিতে মেইড ইন তুর্কি ও একটিতে মেইড ইন পাকিস্তান লেখা রয়েছে। অস্ত্রগুলোর গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button