সংবাদ সারাদেশ

৭ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ, যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম নামে এক যুবক । ঘটনার পর অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার জামতৈল শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আটক যুবক মনিরুল ইসলাম ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ১৫ দিন আগে শিশুটির মা মারা গেছে। তারপর থেকে সে নানার বাড়িতে থাকে। গতকাল বুধবার দুপুরে টাকার লোভ দেখিয়ে নিজ ঘরের টিনের চালে নিয়ে মনিরুল শিশুটিকে ধর্ষণ করে। সংবাদ পেয়ে তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button