নওগাঁ
বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ
বিলের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার হাতিরপুল ব্রিজ নামক স্থানে হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মরিয়ম আক্তার হঠাৎপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু মরিয়ম আক্তার বাড়ির পাশের বিলের পানি থেকে হাঁস আনতে যায়। এ সময় অসাবধানতা বসত পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে।



