বিনোদন

সুশান্তের শ্মশান শেষকৃত্য সম্পন্ন ,গঙ্গায় হবে অস্থি বিসর্জন

সংবাদ চলমান ডেস্কঃ

গতকাল সোমবার পঞ্চভূতে বিলীন হয়ে যান সুশান্ত সিং রাজপুত। ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় সুশান্তের। এম এস ধোনি-খ্যাত অভিনেতার মৃত্যুর পর গঙ্গায় তার অস্থি বিসর্জন হবে বলে জানা যায়।

অস্থি বিসর্জনের পরে সুশান্ত সিং রাজপুতের বাবা মুম্বাই থেকে পাটনায় উড়ে যাবেন। বিহারে গিয়ে গঙ্গাতেই হবে সুশান্ত সিং রাজুতের অস্থি বিসর্জন।

সুশান্তের শেষকৃত্যের জন্য প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংয়ের সঙ্গে তার পরিবারের আরো বেশ কয়েকজন রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা বিবেক ওবেরয়ের মতো সেলিব্রেটিরাও থাকবেন।

বিহারের পূর্ণিয়া জেলার ছেলে সুশান্ত সিং রাজপুত ছোট থেকেই পড়াশোনায় ছিলেন তুখোড়। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন সুশান্ত। তেমনি অংক অলিম্পিয়াডে প্রথম হন। পড়াশোনায় একের পর এক তুখোড় ফলাফলের পর সেখান থেকে সোজা অভিনয় জগতে হাজির হন সুশান্ত।

পবিত্র রিসতা থেকে তার অভিনয় জীবন শুরু হয়। একতা কাপুরের ওই ধারাবাহিকের দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত। কাই পো চে দিয়ে শুরু হয় তার বড় পর্দার জীবন। এরপর এম এস ধোনি, ছিছোঁড়ে, রবতা, একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন সুশান্ত সিং রাজপুত বলেও জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button