রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহী মডেল প্রেসক্লাব আজ অসহায় মানুষের পাশে

মাজহারুল ইসলাম চপল, রাজশাহীঃ

সামাজিক দুরুত্ব বজায় রেখে রাজশাহীতে নবগঠিত মডেল প্রেসক্লাব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে। ২৭ এপ্রিল সোমবার ইফতারের পরে নবগঠিত প্রেসক্লাবের উদিয়মান সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে এই ত্রান বিতরণ করা হয়। রাজশাহীর বিনোদপুর,চোদ্দপাই মহাসড়ক বস্তিতে এই ত্রান দেওয়া হয়।

 

দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা পার করে এই মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম নীপিড়িত মানুষের মাঝে ত্রান বিতরণ করে। ত্রান সমগ্রীর মধ্যে ছিলো চাল ও  ডাল ।

ত্রান বিতরণ শেষে সভাপতি এম হাবিব জুয়েল বলেন, আমরা আজ যে অসহায়দের মাঝে ত্রান দিয়েছি এটাই শেষ না। আমরা দেশের প্রতিটি জাতীয় দিবসে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা  দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়াবো। এছাড়াও সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আজ মডেল প্রসেক্লাবের পক্ষ থেকে জনগনের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে কিছুটা গর্বীত মনে করছি । আগামীতে দেশের যেকোন দুর্যোগসহ জাতীয় সকল প্রোগ্রামে আমাদের অংশ গ্রহন থাকবে।

 

ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল,যুগ্ন সাধারণ সম্পাদক ইন্জি: মোঃ আমিনুল ইসলাম আমিন, ক্রিড়া সম্পাদক নুরজামাল, কোষাধক্য সোহেল রানা, আনোয়ার হোসেন, রমজান আলী,রাতুল,সানোয়ার রহমান অরিফসহ ক্লাবের অন্যান সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button