সংবাদ সারাদেশস্লাইডার

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০জন

সংবাদ চলমান ডেঙ্ক:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নোয়াগর গ্রামে এ ঘটনা ঘটে 

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, ওই গ্রামের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্রামের আক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আরো জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button