সংবাদ সারাদেশসারাদেশ

ট্রলারসহ ৩২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

সংবাদ চলমান ডেস্ক: মাছ শিকারে গিয়ে সমুদ্রসীমায় ঢুকে পড়া ট্রলারসহ ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

রোববার দুপুরে জলসীমার শূন্যরেখায় কোস্টগার্ড সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডারের কাছে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কনস্যুলেটর মো. বারিকুল ইসলাম।

তিনি বলেন, ২১ ও ২৫ জানুয়ারি মাছ শিকারের উদ্দেশে গভীর সমুদ্রে যাত্রা করে ৩২ জেলে। ওই সময় ট্রলার দুইটির ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় সমুদ্রসীমায় ঢুকে পড়ে। পরে মিয়ানমারের নৌবাহিনী ট্রলারসহ জেলেদের আটক করে। আটকের পর দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করা হয়।

কোস্টগার্ড সৈয়দ নজরুল ইসলাম জাহাজের ক্যাপ্টেন (জিপিএসসি) বিএন মোহাম্মদ হাসান বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে দুইটি ট্রলারসহ ৩২ জেলেকে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button