রাজশাহী আঞ্চলিক খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ডজন অভিযোগ।
রাজশাহীতে আঞ্চলিক খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। পর্ব -১
মোহাম্মদ মাহবুব আলমঃ
রাজশাহী আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়সার আলী ঘিরে কোটি টাকা লুটপাটের অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজশাহী অঞ্চলের খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তাদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।
অভিযোগ উঠেছে গত কয়েক মাসে বিভিন্ন খাদ্য গুদামে নিম্নমানের ধান চাল সংগ্রহে তার একটা বিশাল সিন্ডিকেট কাজ করেছে বড়কর্তা নির্দেশে। ফলে রাজশাহী অঞ্চলের কিছু খাদ্য গুদামে সাংবাদিক প্রবেশ করলেই আঞ্চলিক খাদ্য কর্মকর্তাকে ফোন দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এল এস ডিরা। সূত্র বলছে খাদ্য গুদামের ধরন অনুযায়ী তিনি ডিসিফুট ছাড়াই নানা ধরনের নিয়ম ছুড়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন খাদ্য কর্মকর্তা জানান নির্ধারিত ডিলার ছড়া বিভিন্ন জেলা থেকে নিম্নমানের ধান চাল সংগ্রহ করার অভিযোগ শক্ত আকারে। এই ঘটনা নিয়ে দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে আঞ্চলিক খাদ্য কর্মকর্তার নানা ধরনের কৌশলগত অনিয়ম। হঠাৎ নিজেকে সাধু বাবা সাজাতে লটারির মাধ্যমে কিছু কর্মকর্তা-কর্মচারীকে বদলির সিস্টেম চালু করে নিজেকে পরিচ্ছন্ন কর্মকর্তার দাবি করে উপর মহলে আকর্ষণ সৃষ্টি করেছেন। এল এসডিরা প্রকাশ্যে না এলেও গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তার নতুন কৌশল নিয়ে।
তারা বলেন রাজশাহী অঞ্চলের কিছু খাদ্য গুদামে সঠিক তল্লাশি করলে নিম্নমানের চাল পাওয়া যাবে। এছাড়াও ক্যারিং ঠিকাদারদের মালামালের ঘাটতির বিষয় স্পষ্ট হবে। আঞ্চলিক খাদ্য কর্মকর্তার দপ্তরের একটি সূত্র সংবাদ চলমান কে জানায় তিনি বিভিন্ন সময়ে সরকারি ট্যুরের নামে ভুয়া ভাউচার তৈরি করে সরকারের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। যা উচ্চ পর্যায় থেকে তদন্ত হলে বেরিয়ে আসবে। সূত্রটি আরো বলেন অনিয়মিত অফিসের আড়ালে রয়েছে তার গোপন বাণিজ্য ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার সুবাদে এগুলোর দিকে কেউ নজর দেয় না। তার দপ্তরে তিনি ব্যক্তিগত ফাইল করে রেখেছেন সোনার ডিম দেওয়া খাদ্য গুদামের কর্মকর্তাদের।
অপরদিকে সুবিধা না পাওয়া কর্মকর্তাদের নাম লাল কালি দিয়ে লিখে রেখেছেন এ যেন নতুন কৌশল। অভিযোগ রয়েছে কোন খাদ্য গুদামে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে গেলেও আঞ্চলিক খাদ্য কর্মকর্তাকে সালামি দিতে হয়। তার বিরুদ্ধে পূর্বের সরকারের সাথে বিশেষ সখ্যতার অভিযোগ রয়েছে। সুশীল সমাজের চোখে ফাঁকি দিয়ে নামে বেনামে করেছেন অঢেল সম্পদ। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম আর দুর্নীতি নিয়োগ বাণিজ্য নিয়ে খাদ্য মন্ত্রী সহ একাধিক স্থানে অভিযোগ দায়েরের প্রস্তুতি সম্পন্ন করেছেন খাদ্য গুদামের একজন ভুক্তভোগী। তিনি বলেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তার অনিয়ম নিয়ে শুধু অভিযোগেই শেষ নয় তার অনিয়ম নিয়ে জনস্বার্থে মামলা হচ্ছে। চ ল বে >





