NEWNewsমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

নিরপেক্ষতার ৫০ বছর স্লোগানে রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

আবুল কালাম আজাদ রাজশাহী ব্যুরো:
‘সত্য ও নিরপেক্ষতার সাথে পথচলা’ স্লোগানকে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণির জাতীয় দৈনিক ‘সমাচার’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে দৈনিক সমাচার রাজশাহী অফিসের আয়োজনে ও স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার হলরুমে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে সকাল ১১টায় শুরু হয় আলোচনা সভা ও কেক কাটার মূল পর্ব। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হাফেজ হাবিবুল্লাহর কোরআন তিলাওয়াতের পর পত্রিকার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং আঞ্চলিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক সমাচার-এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

​দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে অনুষ্ঠানে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও রাবির সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, “একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা নিঃসন্দেহে বড় একটি অর্জন। শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দৈনিক সমাচার সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানাতে এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় পত্রিকাটি অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। দীর্ঘ ৫০ বছর ধরে দৈনিক সমাচার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পত্রিকাটির এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

​রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মূলধারার সংবাদপত্রের চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দৈনিক সমাচার পাঠকের আস্থা ধরে রেখে ৫০ বছরে পদার্পণ করেছে। আঞ্চলিক সংবাদ ও তৃণমূলের মানুষের কথা গুরুত্বের সাথে তুলে ধরার জন্য পত্রিকাটির রাজশাহী অফিসের উদ্যোগ প্রশংসনীয়।

​দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান বলেন, “নিরপেক্ষতা ও সাহসিকতাই একটি সংবাদপত্রের মূল শক্তি। দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের কথা বলে আসছে। সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির কলম আরও শাণিত হোক—সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে এটাই আমাদের প্রত্যাশা।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের সিনিয়র ফটো সাংবাদিক আজহারউদ্দিন, জনকণ্ঠের স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন, দৈনিক সোনালী সংবাদ এর মফস্বল সম্পাদক সাংবাদিক জগদীশ,
দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, সাংবাদিক শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ,বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button