নন্দীগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা
নন্দীগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিষপানে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১৩ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। হাবিবুর রহমান নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবুর রহমান তাঁর বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা চায়। এর আগে জুয়া খেলে ঋণগ্রস্থ হলে তাঁকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলো। তাই তাঁর বাবা আর টাকা দিতে রাজি না হওয়ায় তিনি অভিমান করে বাড়ির সামনে গিয়ে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।




