টপ নিউজদূর্গাপুরপুঠিয়াবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে দোকানে হামলা, ভাঙচুর – লুটপাট থানায় মামলা

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদরখালী গ্রামে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাফর।

ভুক্তভোগী জাফর সংবাদ চলমান কে জানান ঐ এলাকার প্রভাবশালী রাকিবসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জনের একটি দল তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে অতর্কিত হামলা চালায়।

জাফর আরো জানান, হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন মালামাল লুটপাট করে। তারা দোকানে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং কাঠের তৈরি দোকানঘরটি পাশের প্রাচীরঘেরা জমিতে উল্টে ফেলে। হামলায় দোকানের টেলিভিশন, তিন দিনের ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান মালামাল ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ সময় এলাকাবাসিরা হামলাকারীদের বাধা দিতে গেলে এক প্রতিবেশী নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর ভুক্তভোগী জাফর দুর্গাপুর থানা-এ অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান হামলার ঘটনা শুনেই তারা দুর্গাপুর থানাকে মুঠোফোনে অবগত করেছেন। ফোন পেয়ে থানার অফিসার ইনচার্জ প্রথমে পুলিশের একটি টহল দল ঘটনা স্থলে পাঠানো হয়েছে বলে দাবি করেন। বিএনপির নেতা কর্মীরা বলেন ঘটনা স্থলে গিয়ে তারা দেখেন সেখানে কোন পুলিশ সদস্য নেই।টহল রত গাড়িকে ফোন দিলে সেই গাড়ির পুলিশ কর্মকর্তা জানান ওসি সাহেব তাদের মাড়িয়া ইউনিয়নের অন্য কাজে পাঠিয়েছেন। পরবর্তী সময়ে আবারো তারা ওসিকে ফোন দিলে এক ঘন্টা পরে পুলিশের গাড়ি ঘটনা স্থলে পৌছান।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,আমার নিজের গাড়ি ঘটনা স্থলে দেওয়া হয়েছে। এ ছাড়া এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button