অনুষ্টিত হলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা
নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা নির্বাচিত সদস্যরা আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।
পুলিশের একটি সূত্র জানায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ দিন বুধবার (১৩ মে) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক আগামী পনের দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আলী হোসেন ফকিরেরর কাছে উপস্থাপন করবেন বলেও সুত্রটি নিশ্চিত করেছেন।
জানা গেছে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কালে পুলিশের বিভিন্ন দপ্তরের দায়িত্বগত কর্মকর্তা উপ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যগণ ও উপস্থিতিরা নির্বাচনের দায়িত্ব পালন করা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


