টপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

আমুস্ট ক্যাম্পাসে তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা ও আমুস্ট ব্লাড ইউনিটের ফ্রি হেলথ ব্লাড ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

​আজ ৫ মে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AMUST) ক্যাম্পাসে সম্পন্ন হলো দিনব্যাপী ‘ ব্লাড ডোনেশন ও ফ্রি হেলথ ক্যাম্প’।

মানবতার সেবায় কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা এবং এর নবগঠিত শাখা আমুস্ট ব্লাড ইউনিট (AMUST Blood Unit)-এর যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার) এই কর্মসূচি আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

​সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করেন এ সময় । আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’, যেখানে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানের মাধ্যমে আর্তমানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

​শিক্ষার্থীদের আজকের ক্যাম্পের উল্লেখযোগ্য সেবাসমূহ ছিল:
​অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি মেডিকেল চেকআপ।
​বিশেষজ্ঞ ডেন্টিস্টদের দ্বারা ফ্রি ডেন্টাল ক্যাম্প।
​তাৎক্ষণিক ফ্রি ব্লাড গ্রুপিং ও কাউন্সেলিং।
​স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মত সেবা প্রদান।

​আয়োজক সংগঠন তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের অভাব মেটাতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষ করে নবগঠিত ‘আমুস্ট ব্লাড ইউনিট’ ভবিষ্যতে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে রক্তদান নিয়ে আরও জোরালো ভূমিকা পালন করবে।
​বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিকেল নাগাদ সফলভাবে এই কর্মসূচি সমাপ্ত হয়। আয়োজকরা এই মহৎ কাজে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, চিকিৎসকবৃন্দ এবং সকল রক্তদাতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button