আন্তর্জাতিকটপ নিউজমুহুর্তের খবররাজনীতিরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

সাবেক প্রধান উপদেষ্টা সহ ২৪ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেজ্ঞা চেয়ে নোটিশ

ডেক্স রিপোর্টঃ
দেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ জারি হয়েছে হয়েছে।নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠিয়েছেন।আইনজীবী নিজেই বিষয়টি ফেসবুক-এ পোস্ট করে জানান। তিনি অভিযোগ করেন, হামের টিকাকরণ রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে প্রদানের সঙ্গে এই সকল উপদেষ্টাদের জড়িত থাকার কারণে তারা এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ার সামিল।

এম আশরাফুল ইসলাম বলেন,হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণের ব্যবস্থা রাষ্ট্রীয় হাত থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ কর্মকাণ্ডে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাই ড. ইউনূসসহ সাবেক সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ প্রেরণ করেছি।”

এই নোটিশের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে, উল্লিখিত ব্যক্তিদের দেশত্যাগে আইনানুগ বাধা প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয় আমলে নেওয়া জরুরি সকলের।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button