বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপত্তার চাদরে ঢেকে আর এম পি এলাকায় জাতীয় নির্বাচন শেষ করলেন ড. জিল্লুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ প্রতিক্ষার জাতীয় নির্বাচন কোন প্রকার বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই শেষ হয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে বড় ধরনের আশঙ্কা দেখা দিলেও পুরো আর এম পি এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। সুত্র বলছে এসবের নেপথ্যে ছিলেন রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান। সুত্রটি জানান তিনি জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্টু করতে নগর পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে নিজেই গভীর রাত ভর পাহারা দিয়েছেন রাজশাহী মহানগরী। খোদ পুলিশ কমিশনারের এমন দায়িত্ব বোধ দেখে আর এম পি পুলিশের অনান্য কর্মকর্তারা হতবাক হয়ে পুলিশ কমিশনারের প্রশংসা করেছেন।
জাতীয় নির্বাচন ঘিরে একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে রাজশাহী মহানগরীর ১২ টি থানার এক ডজনের বেশি ভোট কেন্দ্র ছিল ঝুকিপূর্ণ। ভোট কেন্দ্রে হামলা সহ নানা চক্রান্তের পরিকল্পনা রুখে দিয়েছেন পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান এর কৌশল। ভোটের দিন ঝুঁকির পরিবর্তে উৎসবমুখর করে তুলেন ভোট কেন্দ্র গুলো। অভিযোগ ছিল রাজশাহী অঞ্চলে বিএনপি জামাত ইসলাম রক্তক্ষয়ী সংঘর্ষের বিপুল সম্ভাবনা দেখা দিবে। সকল সম্ভাবনা পুলিশ কমিশনারের কৌশলের নিকট পরাজিত হয়ে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন রাজশাহী বাসিকে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সুত্র জানান এবারের জাতীয় নির্বাচন ঘিরে যারা মনিটরিং এর দায়িত্বে ছিলেন তাদের মধ্যে নগর পুলিশের পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী রেঞ্জের ডি আইজি, ও পুলিশ সুপারের ভুমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভোটের ব্যালট পৌছার আগেই তাদের দক্ষ পরিকল্পনা ছিল উল্লেখযোগ্য। তিনি আরো বলেন যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব কেমন তা এই নির্বাচনে ফুটে উঠেছে।
প্রত্যান্ত অঞ্চলের ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য জানান তাদের এমন ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন জাতীয় সংসদ নির্বাচনের গায়ে দাগ না লাগে। এমন নির্দেশনার পরে রাত ধরেই তারা ভোট কেন্দ্র ভোটের ব্যালট সবকিছুই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। তিনি বলেন সবকিছুই সম্ভব হয়েছে প্রশাসনের উপরের নির্দেশে। তিনি আরো জানান দুই একটি কেন্দ্রে লোভনীয় প্রস্তাব পর্যন্ত দিয়েছেন এক শ্রেনীর মানুষ সুবিধা নিতে। কিন্তু সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সেগুলো ধেস্তে দিয়েছে। কারো কোন তাবেদারি অসৎ উদ্দেশ্য সফল হতে দেয়নি তারা।
কেন্দ্রের একজন রাজনৈতিক বিশ্লেষক সংবাদ চলমান কে বলেন ২০২৬ এর এই নির্বাচন মনে রাখবে জাতি। সংবিধান রাজনীতি সুশীল সমাজ ঘিরে যে সাড়া ফেলেছে তা কল্পনার অতীত। অস্থির পরিস্থিতিতে এমন নির্বাচন সত্যিকারের দরকার ছিল বলে মন্তব্য করেন তিনি।




