সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রাম সড়কে ঝরলো পুলিশ সদস্যসহ দুইজনের প্রাণ

সংবাদ চলমান ডেস্ক :  চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ কনেস্টেবলসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনেস্টেবল মো. আলমগীর হোসেন এবং শহিদুল ইসলাম। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর।

বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ বলেন, মোটরসাইকেল যোগে কুমিল্লা থেকে চট্টগ্রামে  ফিরছিলেন মো. আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button