সংবাদ সারাদেশসারাদেশ
মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
সংবাদ চলমান ডেস্ক : গোপালগঞ্জের রঘুনাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত শেখ ওই এলাকার কুদ্দুস শেখের ছেলে।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেলে সেলফি তুলতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই অমিতকে খুমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


