রংপুরসংবাদ সারাদেশ

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলা পুলিশ তাদের বিশেষ অভিযানে গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোযেন্দা পুলিশ এবং ৮ উপজেলার সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গংগাচড়া থানায় ৩জন, তারাগঞ্জ থানায় ১জন, বদরগঞ্জ থানায় ৪জন, পীরগঞ্জ থানায় ৪জন এবং পীরগাছা থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃতদের আদালতে সোপর্দ করা হয়, এবং সেখান তাদের জেলহাজতে পাঠানো হয়।

রংপুর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাদের এই বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত রবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button