সংবাদ সারাদেশ

সাবমেরিন ক্যাবলের জটিলতায় দেশের ইন্টারনেটের গতি অর্ধেকে

সংবাদ চলমান ডেস্ক:

সাবমেরিন ক্যাবলের জটিলতায় আজ রোববার (৯ আগস্ট) সকাল থেকে দেশের ইন্টারনেটে গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

জানা গেছে, পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে আজ বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে।

বিএসসিসিএ বলছে, কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে বিএসসিসিএল জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ বলেছেন, আজ রবিবার সকালের দিকে আলিপুর নামক স্থানে ক্যাবল কাটা পড়েছে। ঘটনাস্থলে প্রকৌশলীরা পৌঁছেন। লাইন আপ করতে রাত ৯টা লেগে যেতে পারে। এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। স্যাটেলাইটের সক্ষমতা তুলনামূলক কম থাকায় পুরোপুরি ব্যাকআপ দেয়া সম্ভব হচ্ছে না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button