সংবাদ সারাদেশসারাদেশ

সাতক্ষীরায় পিকআপ উল্টে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা খুলনা মহাসড়‌কে পিকআপ উল্টে দুই জন নিহত হয়েছে এবং আহত হ‌য়ে‌ছে ১৫ জন। নিহতরা হ‌লেন, শ্যামনগর উপজেলার কাশিমা‌রি গ্রা‌মের মন্টু গাজীর ছে‌লে সুমন হো‌সেন এবং জয়নগর গ্রা‌মের মৃত মের আলীর ছে‌লে আবুল হো‌সেন। আজ মঙ্গলবার সকা‌লে সাতক্ষীরার কু‌মিরা নামক স্থা‌নে এই দুর্ঘটনা‌ ঘ‌টে।

পাট‌কেলঘাট থানার ওসি শেখ মাহমুদ জানায়, শরীয়তপুর থে‌কে ধান কেটে বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন তারা। সে সময় পিকআপটি সাতক্ষীরার কু‌মিরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় সদর হাসপাতা‌লে দুই জন মারা যায়। বর্তমানে আহতরা বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button