রামেক হাঁসপাতালের কোভিড ইউনিটে মৃত্যু ১
স্টাফ রিপোর্টারঃ
রামেক হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। তিনি রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা। তার বয়স ৩১-৪০ বছরের মধ্যে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২০ জন। তাদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ১ জন এবং পাবনার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি আছেন ৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের দেহে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাঁসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ জন রোগী।




