সংবাদ সারাদেশসারাদেশ

মুন্সিগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত ১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া যায় একটি বিষের বোতল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের সেতুর গাইডওয়ালের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার এসআই সেকান্দার হোসেন। তিনি জানান, সেতুর গাইডওয়ালের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ উদ্ধার করেন পুলিশ। মরদেহ ময়নাতদন্তের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button