সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ বুধবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহিদ হাসান ও অপু মিয়া। জাহিদ হাসান উপজেলার কুটি ইউপির জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং অপু মিয়া একই এলাকার ফারুক মিয়ার ছেলে।

আহতরা হলেন, জেলার রামরাইল এলাকার সিএনজি চালক সাইফুল ইসলাম ও পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যানাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button