ঈশরদীসংবাদ সারাদেশ
৭১টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মনজুর মোশেদ খান রিয়েন আর নেই
ঈশ্বরদী প্রতিনিধিঃ
রিয়েন ঈশ্বরদী শহরের পূর্ব টেংরি (আমবাগান) এলাকার বাসিন্দা ভাষা সৈনিক মাহাবুব আহমেদ খানের নাতি জেম খানের ছেলে। রিয়েন খান বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১এর বিশেষ প্রতিনিধি ছিলেন।
দুর্ঘটনায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, রিয়েন খানে জানাযা শুক্রবার বাদ আসর (বিকেল সোয়া ৫টায় ) ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান এর দাফন করা হবে রিয়েন খানের অকাল মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত।



