সংবাদ সারাদেশ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ

যশোর প্রতিনিধিঃ

যশোরে এক নারীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত লাদেল নামে একজনকে আটক করেছে। তিনি যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনি মাদরাসার গলি এলাকার শফিক মিয়া বাঙালি বাবুর ছেলে।

ভুক্তভোগী যশোর কোতোয়ালি মডেল থানায় লাদেল ও তার ভগ্নিপতি বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আলিফ জুয়েলার্সের মালিক আসলামের বিরুদ্ধে মামলা করেন।মামলায় ওই নারী উল্লেখ করেছেন, লাদেল পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে দুই বছর আগে লাদেলের সঙ্গে ওই নারীর বিয়ে ঠিক হয়। এই সুযোগে লাদেল তার ভগ্নিপতি আসলামের সহযোগিতায় তাদের বাড়িতে আসা-যাওয়াসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শুরু করেন। গত বছর ১৯ নভেম্বর রাত ৮টার দিকে ওই নারীকে বিয়ের প্রলোভনে নিজের বাড়িতে একাধিকবার ধর্ষণ করেন।

এভাবে বিভিন্ন সময় ভগ্নিপতির বাড়িতে ও নারীর বাড়িতে লাদেল তাকে ধর্ষণ করতেন।সম্প্রতি লাদেল ও তার ভগ্নিপতি নারীকে বিভিন্ন অপবাদ দিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত জানায়। এ ঘটনায় ওই নারী ও তার পরিবারের মান সম্মানসহ সামাজিক অবস্থান নষ্ট হয়।ওই নারীর পরিবারের পক্ষে কোতোয়ালি মডেল থানায় এসে অভিযোগ দিলে মামলা রেকর্ড হয়। পুলিশ তাকে আটক করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button