আবারো সন্তানের বাবা হচ্ছেন সাকিব আল হাসান
সংবাদ চলমান ডেস্কঃ
আবারো তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন তিনি। তার ও সহধর্মিনী উম্মে আল হাসানের ঘর আলো করে আসছে তৃতীয় সন্তান।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সাকিব। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন কিছু যোগ হচ্ছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
এই ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল জন্মেছে- সাকিব তাহলে ফের বাবা হতে যাচ্ছেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালে নিজেদের প্রথম সন্তান জন্ম দেন তারা। এরপর চলতি বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জনক হন সাকিব।
দেশের এ তারকা দম্পতির বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি। তাদের ছোট মেয়ের নাম ইররাম হাসান।




