সংবাদ সারাদেশসারাদেশ

বাবার জানাজায় ছেলের মৃত্যু-এলাকায় নামলো শোকের ছায়া

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাবা আব্দুর রশিদ সরকারের জানাজায় দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে শহিদুল ইসলাম। ৩মে বুধবার সকালে আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। এরপর রাত সোয়া ৯টার দিকে তার জানাজায় অংশ গ্রহণ কালে ছেলে শহিদুল ইসলামও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। এই হৃদয় বিদরক ঘটনাটি ঘটেছে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পুর্ব শ্রীরামপুর গ্রামে।

স্বজনরা জানান, ৩মে বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মারা যান ৭৫ বছরের আব্দুর রশিদ সরকার, এবং রাত সোয়া ৯টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় অংশ গ্রহণ কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলে শহিদুল ইসলাম (৫০)।

নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া জানান, বাবা রশিদ সরকারের জানাজার সময় তার ছেলে শহিদুল ইসলাম মারা গেছেন, বৃহস্পতিবার সকালে বাবার কবরের পাশে শহিদুল ইসলামকেও দাফন করা হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button