এক সপ্তাহ দেন দরবার শেষে রাজশাহীতে সাংবাদিকদের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সংবাদ প্রকাশ ও চক্রান্তের জের ধরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করে আরএমপি শাহমুখদুম থানা এলাকায় একটি ঘটনায় সাংবাদিকরা ভুক্তভোগী হলেও উল্টো এক সপ্তাহ পর প্রতারকের পক্ষে মামলা রেকর্ড করেছে শাহমখদুম থানা।
জানা গেছে গত ২৬ আগস্ট অগ্রণী ব্যাংক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) শাখায় একটি জমি নিলামকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনে সেখানে পৌঁছান স্থানীয় সাংবাদিকরা। পরে কথিত পত্রিকার মালিক পরিচয় দেওয়া আক্তারের সঙ্গে সাংবাদিকদের কঅথা কাটাকাটি হয়। একপর্যায়ে আক্তার একজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেট দুনিয়া জুড়ে।
সাংবাদিকরা এ ঘটনায় মামলা করতে চাইলে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী মামলা না নিয়ে কেবল একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ধারাবাহিকভাবে প্রতারক আক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে থাকেন। পরে ওসি’র বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সাংবাদিকরা জানান আজ হটাৎ শাহমখদুম থানায় ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।
সাংবাদিকদের দেওয়া অভিযোগে পুলিশ আমলে না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায়। রাজশাহীতে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই ঘটনায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ-সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা গ্রহণ করে পুলিশ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে এবং আতংকের পরিবেশ সৃষ্টি করেছে।
সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও যৌথভাবে বিবৃতি দিয়ে বলেছেন,“সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। অথচ আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হওয়া উচিত ছিল সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া। সেখানে উল্টো ভুক্তভোগী সাংবাদিকরাই এখন আসামি। এটি শুধু সাংবাদিক সমাজকেই নয়,গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলছে।”
এই ঘটনা নিয়ে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী মডেল প্রেসক্লাব এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে দেশের এই ক্লান্তি লগ্নে যাদের ইন্ধনে সাংবাদিক পুলিশ প্রতিপক্ষ হয়ে মামলার মত ঘটনায় জড়িয়েছে তাদের কে আইনের আওতায় আনার দাবি করেন। এই মহুর্তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা পুরো দেশকে ভাবিয়ে তুলেছে। এমন ঘটনা বন্ধ করার জন্য সকললে আহব্বান জানান রাজশাহী মডেল প্রেসক্লাব।


