সংবাদ সারাদেশ

ভাই-বোন নদীতে গোসলে নামলো কিন্তু বোন নিখোঁজ

বরিশাল প্রতিনিধিঃ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ১৩ বছরের কিশোরী সুমি। শখ করে সেখানকার একটি নদীতে ভাইয়ের সঙ্গে গোসলে নামে সে। এরপর থেকেই সুমির আর কোনো খোঁজ মেলেনি।

সুমি ঢাকায় পরিবারের সঙ্গে থাকে। নিখোঁজ সুমির বাবার নাম সুমন তালুকদার। বুধবার দুপুরে বরিশালের বানারীপাড়ার চাখার ইউপির কালির বাজার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে সে।

দুই সপ্তাহ আগে ঢাকা থেকে বানারীপাড়া উপজেলার কালির বাজার গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে সুমি।স্থানীয়রা জানান, সুমির পৈত্রিক বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। বৃহস্পতিবার তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে সন্ধ্যা নদীতে নেমে ভাই-বোন গোসল করছিল। হঠাৎ সুমি নিখোঁজ হয়। ঘটনা শুনে সুমির নানাবাড়ির লোকজন সেখানে এসে খোঁজ করতে থাকে। কিন্তু রাত হয়ে গেলেও সুমির সন্ধান মেলেনি।

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুমির সন্ধান করেও পাননি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button