সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে বজ্রপাতে নিহত এক মাদরাসার ছাত্র

নোয়াখালী প্রতিনিধিঃ

আজ নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহাজ উদ্দিন নামে এক ছাত্র নিহত হয়েছে।  

শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু নিহাজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানি হেফজ মাদরাসার হেফজ বিভাগে পড়তেন।

স্থানীয়রা বলেন, সকালে মাদরাসা থেকে বাড়ি যাচ্ছিল নিহাজ উদ্দিন। এ সময় রাস্তায় বজ্রপাতে হলে মারা যায় সে। খবর পেয়ে মরদেহ উদ্ধার বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button