সংবাদ সারাদেশসারাদেশ
নর্দমায় ফেলে দেয়া খাবারে আওয়ালের তৃপ্তি
সংবাদ চলমান ডেস্ক : ঘড়ির কাঁটায় তখন পৌনে বারোটা। কুয়াশা তখনো কাটেনি। সবাই ব্যস্ত। এমন সময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় রোডে দেখা মেলে ৪৫ বছর বয়সী একজন অচেনা মানুষের। যিনি নর্দমায় বসে বস্তাভর্তি ফেলে দেয়া নষ্ট খাবার খাচ্ছেন।
খাবার দেখে অনেকটাই আনন্দে আত্মহারা তিনি। মাথা নিচু করে বস্তা ছিঁড়ে খাবার বের করছে আর খুঁজছে মাংসের অংশবিশেষ। দেখে মনে হচ্ছে, অনেক দিন ধরেই ভালো খাবার মুখে উঠছে না তার। পচা খাবারে তার আত্মতৃপ্তি পথচারীদের দৃষ্টি কেড়েছে।
নষ্ট খাবারে খিদে মেটাচ্ছেন আওয়াল
পেটপুরে যখন খাওয়া শেষ এমন সময় লক্ষ্য করলেন প্রতিবেদকের ক্যামেরার দিকে। পরে মাথা ঘুরিয়ে অন্যদিকে মুখ করে বসলেন। কাছে গিয়ে নাম জিজ্ঞেস করায় নিচু স্বরে উত্তর দিলেন আওয়াল। বাড়তি কথা বলতে চাইলেন না তিনি।



