নওগাঁসংবাদ সারাদেশসারাদেশ
নওগাঁয় আলুর ক্ষেত থেকে লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল নামে ১ জন কৃষকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত জালাল বগুড়ার আদমদীঘি উপজলা সান্তাহার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সকালে আলুর ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন পুলিশ।
তিনি আরো জানান, উদ্ধারের সময় ঐ কৃষকের মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



