ঢাকা

ঢাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বছিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালক সহ আহত হয়েছেন আরো ৫ জন ।

আজ শনিবার সকালে হাজারীবাগ থানাধীন বছিলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয় যাত্রী সেলিম (৩৫)। এছাড়া যাত্রী মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) এবং চালক ইয়ার হোসেন (৪২) আহত হন । তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন বলেন, সকালে বছিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশার চালক, যাত্রী সহ ৫জন।

পথচারীরারা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button