রাজশাহীরাজশাহী সংবাদ

রামেকে করোনায় মৃত্যু ১১

স্টাফ রিপোর্টারঃ

গতকাল শুক্রবার সকাল ৬ টা থেকে আজ শনিবার সকাল ৬ টার মধ্যে বিভিন্ন সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন। এদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃতদের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১ জন। এ নিয়ে চলতি মাসে ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২ জনে।

পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জনের করোনা পজেটিভ রয়েছে। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭২ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন।

শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে প্রায় দিগুন বেড়ে করোনা শনাক্তের হার ৬৫ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button