সংবাদ সারাদেশ

দাম্পত্য কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ব্যাংক কর্মকর্তা

সংবাদ চলমান ডেস্কঃ

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে সজল রায় নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
গতকাল রবিবার সকাল ৭টার দিকে শহরতলীর নলডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি জনতা ব্যাংক, কোটালীপাড়া শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ৭টায় গোবরা স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে হঠাৎ সজল রায় ঝাঁপ দেন। এতে তার দেহ তিন টুকরো হয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়,গত জানুয়ারি মাসে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button