সংবাদ সারাদেশসারাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় এক শিশু নিহত

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দাদার লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সিয়াম নামে এক শিশু নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ১২ বছরের সিয়াম ভাটই গ্রামের ভ্যানচালক বাদশা মিয়ার ছেলে। সে ঝিনাইদহ শহরের একটি মাদরাসায় ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন মারা যান। সকালে মৃত দাদাকে দেখতে যায় সিয়াম। পরে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিয়াম। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button