সংবাদ সারাদেশ

জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে খালের পানিতে ডুবে মোছা. আফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আফিয়া একই এলাকার মো. আপেল মিয়ার মেয়ে।

স্থানীয়রা বলেন, বিকেলে শিশু আফিয়া সবার অগোচরে বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়। এ সময় সে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে খালের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।ঘোষেরপাড়া এলাকার ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button