রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

শেষ হচ্ছেনা লোপাটের অভিযোগ সড়কের নির্বাহী বাবু ঘিরে রহস্য

শুধু পুঠিয়া তাহেরপুর সড়কের ব্রীজ নির্মানের অযুহাতে অর্ধকোটি টাকা লোপাটের  অভিযোগ উঠেছে রাজশাহীর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশিলী আব্দুল হাকিমের বিরুদ্ধে। সড়কের সুত্র বলছে পুঠিয়া তাহেরপুর মহা সড়কের ১৯টি ব্রিজের ৬টি নির্মান হয় রাজশাহী সড়ক বিভাগের  নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমের  নিজের ইচ্ছেতে।

স্থানিয়দের অভিযোগের ভিত্তিতে  সরে জমিনে গেলে উঠে আসে এর সত্যতা। সড়কের দুই দিকে বসত বাড়ি অথবা উঁচু প্রকৃতির আবাদি ভিটে জমি অথছ সেখানে তৈরি হয়েছে ব্রিজ। এমন হাস্যকর ৬টি ব্রিজের দেখা মিলেছে সেই সড়ক টিতে। বর্ষাকালেও দেখা মিলেছে  ব্রিজের দুই দিকে কলা চাষ অথবা পুরাতন বসত বাড়ি, কোনটির দুই পাশ ঘিরে  মাছ চাষের পরিপাটি পুকুর। পানি যাওয়া আসা এমন কি পানির সাথে দেখা হয়ার কোন সম্ভাবনা নেই নবনির্মিত এই ৬টি  ব্রিজের।এমন নাটকীয়  ব্রিজের দেখা মিললে আশ্চর্য হতে হয় এই প্রতিবেদকের।

সরকারি অর্থ লোপাটের এমন ভংকর কৌশল দেখে ব্রিজের মুখের বসত বাড়ির মালিক চকবাদোপাড়ার নারী বাসিন্দা জানান সেই ব্রিজ নির্মানের প্রস্তুতি কালে তারা বাধা প্রদান করেছিলেন। তিনি বলেন পরে  ব্রিজ নির্মানে বাধা প্রদান নিয়ে সড়কের বড় কর্মকর্তা এসেছিলেন  সেখানে তার নাম আব্দুল হাকিম, সাথে ছিলেন মিল্লাত নামের সড়কের আরেক বাবু। তারা এসে আমাকে ডেকে বলেন এখানে যদি প্ল্যানে ব্রিজ থাকে তাহলে আপনার সমস্যা কোথায়। তাদের এমন কথা শুনে তিনি প্রশ্ন করেছিলেন এমন ব্রিজ করলে হাস্যকর হবে। তখন আব্দুল হাকিম তাকে ডেকে নিয়ে বলেন আপনি চুপ থাকুন যেহেতু আপনার বসত বাড়ির সাথে তাই আমি ব্যক্তিগত ভাবে আপনাকে কিছু টাকা দেব। বিষয়টি অন্যদের বলতে নিষেধ করেদেন।

ধোপাপাড়া এলাকাতেও একই রকম ঘটনার জন্ম দেন সড়কের বাবুরা। স্থানিয়দের নানা প্রলোভন দেখিয়ে সেখানেও ব্রিজ নির্মান করেন। এই সকল রহস্যময়ী  ব্রিজ নির্মান নিয়ে স্থানিয় জনপ্রতিনিধি রাও ক্ষোভে ফেটে পড়ছেন। স্থানিয় বাসিন্দা ইউপি সদস্য জুয়েল জানান সড়কের কাজে তো পার্সেন বসিয়ে নয় ছয় করেছেন তারপর  এমন ব্রিজ। তিনি আরো বলেন ব্রিজ তৈরির মাস্টার মাইন্ডকে জিজ্ঞাসা করতে হবে তিনি কত টাকা লুট করেছেন। স্থানিয়  সাবেক সংসদ মনসুর রহমান বলেন এমন ব্রিজ নির্মানের বিষয় আমি জানতে চেয়েছিলাম। তিনি বলেন সড়কের নির্বাহী সাহেব বলেছিলেন এটি সিডিউলে আছে না করলে সরকারি অর্থ ফেরত যাবে তাই আমি আর কিছু বলিনি। রাজশাহী সড়ক বিভাগের একটি বিস্বস্ত সুত্র বলছে সার্ভেয়ার মিল্লাত হোসাইন  নির্বাহী প্রকৌশলী ও জৈনক এক বাবুর ইশারায় চলে নির্বাহী প্রকৌশলী দপ্তর। পুঠিয়া তাহেরপুর সড়কের বিষয় নিয়ে তিনি বলেন প্রায় অর্ধ কোটি টাকা লোপাট করেছেন তারা।

এ ছাড়াও রাজশাহী সড়ক বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নির্বাহী বাবু ঘিরে রয়েছে নানা প্রসঙ্গ। অর্থের বিনিময়ে সড়কের জায়গার দেন দরবার থেকে শুরু করে সব ধরনের অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সড়কের সেই সুত্রটি আরো বলেন নিজেদের অনিয়ম আর দুর্নীতি ঢাকতে নির্বাহীর নির্দেশে  গত ১৫ জুন  ঈদ সালামির নামে রাজশাহীর সালামি প্রেমি সাংবাদিকদের মোটা অংকের সালামি তুলেদেন মিল্লাত বাবু।

সুত্র বলছে রাজশাহী সড়কের অনিয়ম আর দুর্নীতি নিয়ে কিছুদিন পুর্বে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন দুইজন ভুক্তভোগী। এ ছাড়াও সড়কের তিন বাবুর অনিয়ম নিয়ে সংবাদ প্রচার অব্যাহত রয়েছে একাধিক গণমাধ্যমে। গণমাধ্যম কর্মীরা জানান সড়কের অপকর্ম তুলে ধরলেই সেই মিডিয়া কর্মীকে বিভিন্ন ভাবে মামলা হামলার ভয় দেখান সড়কের তিন বাবু। সাংবাদিকদের কলম থামাতে আদালতের উকিল নোটিশ দেওয়ার মত ঘটনার জন্ম দিয়েছেন আব্দুল হাকিম। নানা অনিয়ম আর দুর্নীতির বিষয় নিয়ে জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমের নিকট ফোন করলে তিনি ব্রিজের বিষয় নিয়ে সঠিক উত্তর না দিয়ে ভিন্ন দিকে নিয়ে গিয়ে বলেন ঠিকাদারদের তিনি বলেছিলেন সাংবাদিকদের ঈদ সালামি দিতে হবে। ঠিকাদার কিছু টাকা দিয়েছিল সেই টাকা সাংবাদিকদের দিয়েছেন মিল্লাত হোসেন। কত লক্ষ টাকা দিয়েছেন এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে মিল্লাত সাহেবের সাথে কথা বলতে বলেন তিনি। রাজশাহীর একটি সাংবাদিক সংগঠন জানান খুব শীঘ্রই সরকারি অর্থ লোপাটের অভিযোগে নির্বাহী আব্দুল হাকিম সহ তিন জনের বিরুদ্ধে জনস্বার্থে মামলা দাখিল হচ্ছে।             

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button