সংবাদ সারাদেশ

ছেলের সুপারি কাটা যাতির আঘাতে মুহূর্তেই প্রাণ গেল বাবার

সংবাদ চলমান ডেস্কঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাবা ও ছেলের কথা কাটাকাটির জেরে সুপারি ভাঙার যাতি দিয়ে বাবার মাথায় একের পর এক আঘাত করল ছেলে। মুহূর্তেই বাবা মারা যায়। গতকাল শনিবার রাতে ওই উপজেলার বাদাঘাট বাজারের কলাপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন একই উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের ফালু মিয়ার ছেলে। ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন। সে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টির স্টেশনারি মালামাল বিক্রেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে উপজেলার নাজমুল হোসেনের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন। এতে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি কাটা যাতি দিয়ে বাবার মাথায় বারবার আঘাত করে। এক পর্যায়ে ইসলাম উদ্দিন দোকানের সামনের সড়কে অচেতন হয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নাজমুল পালিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বারবার আঘাতের কারণে নিহতের মাথার দুটি স্থানে ফেটে গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে এ ঘটনা ঘটেছে। পলাতক নাজমুলকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button