ছেলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলায় মানসিক অসুস্থ ছেলের লাঠির আঘাতে মা রাবেয়া বেগম মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাবেয়া বেগম ২ নম্বর বদরপর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে ভাত খেতে বললে বোন মনিকা বেগমকে ধাওয়া করেন সালাউদ্দিন। পরে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারো ভাত খাওয়া জন্য বললে তিনি রেগে ঘরে থাকা ১টি তাল গাছের রুয়া দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে। এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





