সংবাদ সারাদেশসারাদেশ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুরের হাজিগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী সহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন চালক সহ আরো ১ যাত্রী।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সবুজ (২৫) নামে এক যাত্রী মারা যান।

চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে পিংকি নামে অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামী মোজাম্মেলকে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত আক্তার ও ফরিদের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিলো। অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যান। সিএনজিতে বাকি চার জনকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- দ্রুতগতির অটোরিকশাটি অতিক্রম করতে গিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা অটোরিকশার সব যাত্রী গুরুতর জখম হন। এক জনের মরদহ হাজীগঞ্জ থানায়, আর বাকি দুই জনের (পুরুষ-নারী) মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে।

তিনি আরো জানান, অটোরিকশা এবং বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button