রাজশাহী সংবাদ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৩১ ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।

যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ দুলাল(৩৫)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে।

চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ শাহীন(৩২)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে।

শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ নুর আলম @ রিপন(৩০)কে ৪২ গ্রাম গাঁজা সহ আটক করে।

দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মুরসালিন(২৩)কে ১০ লিটার চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ মনিরু ইসলাম(১৯), (২) মোঃ আমিনুল ইসলাম(২৬)দ্বয়কে ০১ কেজি গাঁজা সহ আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button