সংবাদ সারাদেশসারাদেশ

খাগড়াছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোমেনা খাতুন নামে ১ জন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার সময় মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সকালের দিকে বাড়ি থেকে বের হন মোমেনা খাতুন। মৃত মোমেনা খাতুন মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের নুরু সর্দারপাড়ার মো. বেলাল হোসেনের স্ত্রী।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিনের মাথায় মঙ্গলবার বিকেলের দিকে গরু আনতে গেলে স্থানীয়রা তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এর আগে গত ২১ ডিসেম্বর দুপুরের দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

মাটিরাঙ্গা থানার এসআই একেএম হাসান মাহমুদুল কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button