সংবাদ সারাদেশ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঐ গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা।

জানা যায়, ঐ দুই গৃহবধূর বাড়ির গোসলখানার টিনের বেড়া আগ থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। শুক্রবার বিকেলে গোসল করতে গিয়ে টিনের বেড়ায় আটকে যান ফিরোজা। পরে তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে এসেছি। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে ও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button